1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত - cumillarswadinsangbad
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:১৪|
শিরোনামঃ
হোমনায় শীর্ষ সন্ত্রাসী মাহবুব কাঞ্চন গ্রেপ্তার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি  তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’ হোমনায় স্বর্ণের দোকানে পুলিশের অভিযান! ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার! কুমিল্লায় ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত

দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 18 Time View
“বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”- ইউএনও অশোক বিক্রম চাকমা

এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:

‘শিশু বিয়ে আর নয়- কণ‍্যা করবে বিশ্ব জয়’-এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টাবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ‍্যোগে উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত “জাতীয় কণ‍্যা শিশু দিবস”র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা তথ‍্য সেবা কর্মকর্তা নাছরিন আক্তারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা।

বিশেষ অতিথি উপদেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

অন‍্যান‍্যর মধ‍্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, নিজেরা করি সংস্থার সংগঠক আলমগীর হোসেন, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক হাসনা বেগম, ক‍্যামব্রীজ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, দশম শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া আক্তার প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, আমাদের কন্যারা আজ শুধু ঘরের চার দেয়ালে বন্দী নয়; তারা মহাকাশ জয় করছে, দেশের অর্থনীতি সচল রাখছে, রাজনীতি, বিজ্ঞান, খেলাধুলা ও প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে।

সুযোগ ও সঠিক পরিবেশ পেলে তারা যেকোনো পুরুষ বা ছেলের চেয়ে কোনো অংশে কম নয়, তা তারা বারবার প্রমাণ করেছে। তাই কণ‍্যাদের অবহেলা নয়, তাদের শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্তিত করে এবং বাল‍্য বিয়ে থেকে মুক্ত রাখতে হবে। বাল‍্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে একটি র‍্যালীর আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork