1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জের নেতৃত্বে ডাকাতি প্রতিরোধে রাস্তার পাশে ঝোপ জঙ্গল পরিষ্কার করেন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৫১|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জের নেতৃত্বে ডাকাতি প্রতিরোধে রাস্তার পাশে ঝোপ জঙ্গল পরিষ্কার করেন

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 276 Time View
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জের নেতৃত্বে ডাকাতি প্রতিরোধে রাস্তার পাশে ঝোপ জঙ্গল পরিষ্কার করেন

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের যুগোপযোগী উদ্যোগে স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সদস্যদের নিয়ে ডাকাতি প্রতিরোধে ঝোপ-জঙ্গল পরিষ্কার করেন।

আজ ২৫শে আগস্ট ২০২৫ সকাল ৭ ঘটিকা হইতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে কুমিল্লা গামী লেইনে ঝোপ জঙ্গল পরিষ্কার করেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী ও কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে ডাকাতি প্রতিরোধে দেবিদ্বার থানাধীন কুরছাপ এলাকায় ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিনিয়ত হাইওয়ে রোডের পাশে এই জঙ্গলে ডাকাত দল ডাকাতি করার জন্য লুকিয়ে থাকে, এই ঝোপ জঙ্গলে ভিতরে লুকিয়ে থাকা ডাকাতরা গাড়িতে রড মারে, রড মারার আওয়াজে যখনই গাড়িটি থামায় তখনই জঙ্গলের ভিতর থেকে সব ডাকাতরা বেরিয়ে আসে এবং গাড়িতে থাকা লোকজনের ওপর হামলা করে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে, ডাকাতি শেষে ঝোপ জঙ্গলে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী জানায়, এখানে প্রতিনিয়ত ডাকাতি হয়, ডাকাতি করে ঝোপ জঙ্গলে পালিয়ে যায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, রাস্তার পাশে যেখানে যেখানে ঝোপ জঙ্গল আছে আমাদের পরিষ্কারের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork