1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার চান্দিনায় অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা, আহত ৩: জড়িতদের গ্রেপ্তারের দাবি - cumillarswadinsangbad
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১০:৫০|
শিরোনামঃ
চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুলইসলাম সহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: এমপি হাজী জসিম উদ্দিন

কুমিল্লার চান্দিনায় অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা, আহত ৩: জড়িতদের গ্রেপ্তারের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬,
  • 117 Time View

এতবারপুরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ—আইনগত ব্যবস্থা দাবি

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর এলাকায় বিভিন্ন অপকর্ম ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ১৯ আগস্ট বিকেলে এতবারপুর উত্তর বাজার এলাকার এরশাদের সমিলের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত কিছু উশৃঙ্খল ব্যক্তি ও দুর্বৃত্তদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, শিপন, জাহিদ, সুজন, তানিম, হৃদয়, সাজ্জাদ, শরীফ, ইয়াছিন ও আব্দুল আলীমসহ অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র, লাঠিসোটা ও হকি স্টিক নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়।

হামলায় বাদী রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছেনি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তিনি হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে তাঁর বাম হাতের কবজির ওপর গুরুতর কাটা জখম হয়। একই সময় জাহিদ লাঠি দিয়ে আঘাত করলে তাঁর বাম হাতের হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়াও হামলাকারীরা হকি স্টিক ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে। আহতদের রক্ষা করতে এগিয়ে আসা অন্যদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলার সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা মামলা না করার জন্য হুমকি দেয় এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বানিয়াচংয়ের জামাল মেম্বার এবং এতবারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। পৃথক বক্তব্যে তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু ব্যক্তির উশৃঙ্খল কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork