1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: পুরাতন মামলার আসামিসহ গ্রেফতার ৩ - cumillarswadinsangbad
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:১৩|
শিরোনামঃ
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: পুরাতন মামলার আসামিসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬,
  • 55 Time View
মাদক সেবনের অপরাধে দুই যুবকের ৫ দিনের কারাদণ্ড, পাঠানো হলো কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযানে পুরাতন মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক সেবনের অপরাধে গ্রেফতার দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চান্দিনা থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে মোবাইল কোর্ট ও পুরাতন মামলার আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মোতালেব (৪৫), পিতা—মৃত মো. মুন্নাফ, সাং—টামটা, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লা। তাকে একটি পুরাতন মামলায় গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, হাসান মাহমুদ (৩০), পিতা—আবদুল মালেক, সাং—মাদারপুর, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লা এবং মো. সুমন (২১), পিতা—মহিবুল্লাহ, সাং—করতলা, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।

পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত দুইজনকে পরবর্তীতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork