1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন - cumillarswadinsangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩১|
শিরোনামঃ
চর দখল নিয়ে কুমিল্লার তিতাস-মেঘনার দুই গ্রামের টেটাযুদ্ধ লুটপাট-ভাঙচুর, আহত অন্তত ৩৫, এলাকায় চরম উত্তেজনা কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন কুমিল্লা মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি দালালচক্রের দৌরাত্ম্য ও সেবার ধীরগতিতে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা *​বরুড়া উপজেলা নির্বাচন অফিস: সেবার মানোন্নয়ন ও জনআস্থার এক নতুন দিগন্ত* বরুড়ায় অসহায় পরিবারের পাশে মানবতার হাতছানি গুরুতর অসুস্থ লাবিবের চিকিৎসায় ৮০ হাজার টাকা অনুদান দিলেন আবু সায়েম হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩ এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 47 Time View
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে নতুন দিগন্ত

এম এ খায়ের ইমন, (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী”র উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় হোমনা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানা উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং উদ্যোক্তা উন্নয়নমূলক বিভিন্ন স্টার্টআপ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণামূলক চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি স্মার্ট, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্ভাবন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork