1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - cumillarswadinsangbad
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:১২|
শিরোনামঃ
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী 

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬,
  • 144 Time View

মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ; উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল উত্তর বাজার এলাকার হাজী আলী আহাম্মেদ মার্কেটের সামনে কুমিল্লা-মিরপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. নাছির উদ্দিন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর (মোল্লা বাড়ি) এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ ব্রাহ্মণপাড়া থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মাদক নির্মূলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork