1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বুড়িচংয়ে বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজের উদ্বোধন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:০০|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

বুড়িচংয়ে বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬,
  • 127 Time View
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের ধারাবাহিক উদ্যোগ; মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি জসিম উদ্দিনের

মোহাম্মদ ইকবাল হোসেন, বুড়িচং (কুমিল্লা):

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর চৌমুহনী সড়কের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় বারেশ্বর চৌমুহনী এলাকায় ইউনিয়ন ব্লক (ইউনি ব্লক) দ্বারা প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন বলেন, “জনগণের জীবনমান উন্নয়ন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজতর করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।”

তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং বলেন, “এই জনপদের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে কয়েক কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই এসব প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে এবং বাস্তবায়ন কাজ শুরু হবে।”

এসময় তিনি সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও জুয়া নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজকে সুস্থ ও নিরাপদ রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপনে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আমাকে জানিয়ে সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় জনগণের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সড়ক সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, কাউন্সিলর প্রার্থী এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রহিম খান লিটন, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সড়ক সংস্কার কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork