1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির, কুমিল্লায় নতুন জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪২|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির, কুমিল্লায় নতুন জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 32 Time View
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির, কুমিল্লায় নতুন জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মু. আলম, কুমিল্লা প্রতিনিধি: 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, নতুন জেলা কমিটি গঠন ও কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার (১১ জুলাই) সকাল ১২টায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মো. রুহুল আমিন মজুমদার। মাসুকুর রহমান আবির ও ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ভিপি ওয়াসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।

সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মো. রুহুল আমিন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম মহিউদ্দিন এবং কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস সোহেল। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork