1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পটুয়াখালী ভার্সিটিতে, ৯ কর্মচারীর বিদায়: অবদানের স্বীকৃতিতে উপাচার্যের আবেগঘন আয়োজন - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৩৪|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

পটুয়াখালী ভার্সিটিতে, ৯ কর্মচারীর বিদায়: অবদানের স্বীকৃতিতে উপাচার্যের আবেগঘন আয়োজন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 356 Time View
পটুয়াখালী ভার্সিটিতে, ৯ কর্মচারীর বিদায়: অবদানের স্বীকৃতিতে উপাচার্যের আবেগঘন আয়োজন

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অবসরপ্রাপ্ত নয়জন কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বিদায় নিলেও পূর্ববর্তী প্রশাসনের সময়ে তাঁদের জন্য কোনো আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয়নি। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের উদ্যোগে অবশেষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এক আবেগঘন পরিবেশে এ বিদায় অনুষ্ঠান হয়। কৃষি কলেজ আমলে যোগদান করা এবং গত সরকারের সময় অবসরে যাওয়া জাতীয়তাবাদী আদর্শের অনুসারী এ অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন—মোঃ আনোয়ার হোসেন মঞ্জু, মোহাম্মদ আঃ আজিজ শিকদার, মোঃ মোতাহার হোসেন জোমাদ্দার, মোঃ আঃ রাজ্জাক শিকদার, মোঃ আঃ মন্নান হাওলাদার , মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ সেকান্দার হাওলাদার এবং মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,“এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমের উপর দাঁড়িয়ে আজকের পবিপ্রবি এই অবস্থানে এসেছে। হয়তো অতীতে যথাযথ সম্মান আপনাদের দেওয়া হয়নি, তবে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সেই ঘাটতি পূরণের চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনাদের নাম চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কর্মচারীদের পক্ষ থেকে মোঃ মাহবুবুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মেসবাহ উদ্দিন জসিম ও মোঃ মাসুম বিল্লাহ বলেন, “দীর্ঘ কর্মজীবনে এই সহকর্মীরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিদায়ী কর্মচারীরা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “চাকরি জীবনের অনেকটা সময় আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত করেছি। অবসরের অনেক দিন পর আজকের এই আয়োজন আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলরের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের এই সম্মান দিয়েছেন।”

অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক, জায়নামাজ, তসবিহ ও টুপি তুলে দেন ভাইস-চ্যান্সেলর। পাশাপাশি তিনি তাঁদেরকে মিষ্টিমুখ করান। বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশে উপস্থিত সকলে তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে স্মরণ করে কৃতজ্ঞতা জানান।।জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork