1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দৈনিক কুমিল্লার আলোর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ আবুল খায়ের - cumillarswadinsangbad
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:৫৫|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

দৈনিক কুমিল্লার আলোর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ আবুল খায়ের

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬,
  • 301 Time View
দৈনিক কুমিল্লার আলোর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ আবুল খায়ের

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার ঐতিহ্যবাহী দৈনিক কুমিল্লার আলো পত্রিকার উদ্যোগে আইডি কার্ড বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়াস্থ হোল্ডিং নং–৩২২ এ অবস্থিত পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন কনক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক শাহিন আলম, সহ-সম্পাদক মোঃ শাহিন মিয়া, মফস্বল সম্পাদক ইকবাল হোসেন, বার্তা সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-বার্তা সম্পাদক মামুনুর রশীদ এবং বুড়িচং প্রতিনিধি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে দৈনিক কুমিল্লার আলোর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে মোঃ আবুল খায়ারকে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড, ফিতা ও কলম প্রদান করা হয়। একই সঙ্গে পত্রিকার অন্যান্য সাংবাদিক ও প্রতিনিধিদের মাঝেও আইডি কার্ড বিতরণ করা হয়।

আইডি কার্ড বিতরণ শেষে পত্রিকার মানোন্নয়ন, ব্যবস্থাপনা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দৈনিক কুমিল্লার আলো দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার মাটি ও মানুষের কথা, সুখ-দুঃখ এবং সম্ভাবনার চিত্র তুলে ধরে একটি আলোকিত কুমিল্লা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন কনক কুমিল্লার উন্নয়ন, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে চলেছেন।

উল্লেখ্য, তাঁর হাতে গড়া এই পত্রিকা থেকে অনুপ্রাণিত হয়ে বহু সাংবাদিক আজ জাতীয় গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork