1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা - cumillarswadinsangbad
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:৪৭|
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রামের আঞ্চলিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সেতুবন্ধনে শহিদুল ইসলাম সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন আনোয়ারায় ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মামুন খানের তথ্য-উপাত্ত জমা দেবীদ্বারে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দেবীদ্বারে যানজট নিরসন ও সড়ক অবমুক্তকরণে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: শতাধিক দোকান উচ্ছেদ রাত্রি ঘনিয়ে এলে দেবীদ্বারে আইনগত সহায়তা বিষয়ক “গণশুনানি” অনুষ্ঠিত গাজীপুর মিট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ০৬জন সদস্য গ্রেফতার ওমরাহ পালনে গিয়ে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার আলেম নাসরুল্লাহ বদর চান্দিনায় নাঈমুল হক ভুইয়ার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

দেবীদ্বারে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬,
  • 8 Time View
দেবীদ্বারে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ৫ বছর বয়সী এক শিশুকে চকলেট দেয়ার প্রলোভনে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিবেশী মাজহারুল ইসলাম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

ওই ঘটনায় ভিক্টিমের চাচী বাদী হয়ে ৮ অক্টোবর দেবীদ্বার থানায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পশ্চিম ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মাজহারুল ইসলাম (২৫)কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর বেলা অনুমান ৩ টায় ভিক্টিমকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে, করুইন গ্রামের পশ্চিম ব‍্যাপারী বাড়ির পুকুরপাড়ের আহাব্বর মিয়ার পরিত্যক্ত একটি ঘরে।

মামলার বাদী জানান, ভিক্টিমের পিতা মারা যাওয়ার পর ওই মা ও শিশুটিকে আমরাই দেখাশোনা করে আসছি। ভিকটিম ধর্ষণ চেষ্টার পরবর্তী সময়ে ব্যথা-যন্ত্রনায় চিৎকার ও অনেক কান্নাকাটি করলেও আমরা মূল ঘটনার বিষয়ে বুঝিতে পারি নাই। পরে মেয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার পর থানায় মামলা করি।

বাদী ভিক্টিমের বরাত দিয়ে আরো জানান, ভিকটিমকে পরিত্যাক্ত ওই ঘরে নিয়ে তার পড়নের প্যান্ট খুলে ও নিজে উলঙ্গ হয়ে ভিকটিমের সাথে ধর্ষণ চেষ্টা করার সময় ভিকটিম যন্ত্রনায় কান্নাকাটি করলে মাজহারুল ভিকটিমের মুখ চেপে ধরে রাখে। ঐ সময় ঘটনাস্থলের পাশ দিয়া একই বাড়ির বুলু মিয়া যাওয়ার সময় ভিকটিমের গোঙ্গানী শুনতে পেয়ে বাড়ির লোকদের ডেকে এনে ঘটনা দেখান। এসময় মাজহারুল পালিয়ে যায়। তাৎক্ষনিক ভিকটিমকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করান। এ বিষয়ে কোন আইনী পদক্ষেপ না নেওয়ার জন্য অভিযুক্তসহ তার পরিবারের লোকজন স্থানীয় বিচার সালিসে ব‍্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

স্থানীয়রা জানান, গত ৭ অক্টোবর সামাজিক সালিসে অভিযুক্ত মাজহারুল ঘটনার সাথে জড়িত নয় বলে অস্বীকার করেন। সালিসে অভিযুক্তকে ১০ টা জুতা পেটা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ রায় নিয়ে দু’পক্ষের মারামারিতে অভিযুক্ত মাজহারুলের বড় ভাই নুরুল ইসলাম ব‍্যাপারীকে মার ধর করে মারাত্মক আহত করা হয়। আহত নুরুল ইসলামকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে ৯ অক্টোবর অভিযুক্ত মাজহারুল ও তার পরিবারের পক্ষ থেকে ঘটনা সাজানো এব মিথ‍্যা দাবী করে নিজ এলাকায় মানব বন্ধন করেন।

এ বিষয়ে জানতে চাইলে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভিক্টিমের চাচী বাদী হয়ে মামলা দায়েরের পর পরই ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা এবং আদালতে ম‍্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork