1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫৩|
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 423 Time View
দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদীয়া ইউপির চর গরবদিতে, ফ্যানে ঝুলে এক শিশুর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আফসানা ইসরাত বীথি (২৪) একই গ্রামের সৌদি প্রবাসী মীর নাহিদ ইসলাম (২৮) এর স্ত্রী।

পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায় , প্রবাসী স্বামী নাহিদের সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে বীথির কথা চলছিল। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম হোসেন ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে লাশ নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সূত্রে বীথির সঙ্গে মীর নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork