1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩ - cumillarswadinsangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৫৩|
শিরোনামঃ
চর দখল নিয়ে কুমিল্লার তিতাস-মেঘনার দুই গ্রামের টেটাযুদ্ধ লুটপাট-ভাঙচুর, আহত অন্তত ৩৫, এলাকায় চরম উত্তেজনা কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন কুমিল্লা মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি দালালচক্রের দৌরাত্ম্য ও সেবার ধীরগতিতে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা *​বরুড়া উপজেলা নির্বাচন অফিস: সেবার মানোন্নয়ন ও জনআস্থার এক নতুন দিগন্ত* বরুড়ায় অসহায় পরিবারের পাশে মানবতার হাতছানি গুরুতর অসুস্থ লাবিবের চিকিৎসায় ৮০ হাজার টাকা অনুদান দিলেন আবু সায়েম হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩ এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১০, ২০২৬,
  • 37 Time View
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১ মোট গ্রেফতার৩

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা):

কুমিল্লার চান্দিনা থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে একটি চুরির মামলার আসামি এবং দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) চান্দিনা থানা পুলিশের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় মোঃ কিবরিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জোয়াগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধেরেরা গ্রামের চান্দু মিয়ার বাড়ির বাসিন্দা। তার পিতা মোঃ সাহেব আলী এবং মাতা মোসাঃ হাজেরা খাতুন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, একটি চুরির মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাগর (২৬) নামের এক ব্যক্তিকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়। তিনি চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া দীর্ঘদিন পলাতক থাকার পর দুই বছরের সিআর সাজাপ্রাপ্ত আসামি খায়েরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে জারি হওয়া সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork