
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা চান্দিনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে ফ্রী চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে জলবায়ূ পরিবর্তন ট্রাষ্ট কুমিল্লা । মঙ্গলবার (১৬ ই সেপ্টম্বর ) চান্দিনা বন কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীর অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট কাজের ৪র্থ শীর্ষক প্রকল্পের আওতায় সামাজিক বন বিভাগ কুমিল্লা কতৃক চান্দিনা উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল হক বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতনতা জরুরি। একটি চারাগাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি ছোটবেলা থেকে গাছের গুরুত্ব বোঝে, তবে আগামীর বাংলাদেশ হবে সবুজ ও নিরাপদ।”
বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্যেশে চান্দিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম, এফ, এম মোঃ মাজারুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন “জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন বিশ্বব্যাপী আলোচিত। আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।তিনি আরোও বলেন ১৩ টি ইউনিয়ন এর মধ্যে প্রায় ২৫০০ শত চারা গাছ ফ্রী বিতরন করার পরিকল্পনাও গ্রহণ করেছি।
”অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো শাহজাহান উপজেলা বন কর্মকর্তা, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক, সিনিয়র শিক্ষক মো জহিরুল ইসলাম শিক্ষক সাহিদা আক্তার সহ স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী ও উক্ত অফিসের কর্তব্যরত ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন, কেবল চারাগাছ রোপণ নয়, এর সঠিক পরিচর্যা ও নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃতি আবারও তার নিজস্ব ভারসাম্য ফিরে পায়।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা জানান, এ উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশ বান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে