1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৯|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চান্দিনায় উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 251 Time View

চান্দিনায় উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে চান্দিনা থানার সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় সাংবাদিকরা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই হত্যার উদ্দেশ্যে পাথর দিয়ে থেতলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন আনন্দ টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম আর ইমরান, চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভির চান্দিনা প্রতিনিধি শাহজালাল সরকার সাজু, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের চান্দিনা প্রতিনিধি ইয়াছিন আরাফাত, কুমিল্লা উত্তর জেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি আ.ম.ম উবাইদুল হক,কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি এম এ জামান, চান্দিনা উপজেলা এনসিপির আহবায়ক আবুল কাশেম অভি,যুবদলের পৌর সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম,এনসিপির চান্দিনা পৌর আহবায়ক সম্রাট রাব্বি, ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ব্যুরো চিফ মাজহারুল ইসলাম,দৈনিক ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক ডাক প্রতিদিনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম মারুফ, উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক ক্রাইম পেট্রোল পত্রিকার বিশেষ প্রতিনিধি এ কে এম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকদৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চান্দিনা প্রতিনিধি ফখরুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের দপ্তির বিষয়ক সম্পাদক দৈনিক গণমুক্তির উত্তর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সদস্য দৈনিক গণকণ্ঠ পত্রিকার চান্দিনা প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি মো.আবুল খায়ের, দৈনিক আমার সংবাদ পত্রিকার চান্দিনা প্রতিনিধি ইব্রাহীম তানভীর। দৈনিক একুশে সংবাদ পত্রিকার চান্দিনা প্রতিনিধি আরিফুর রহমান,দৈনিক কুমিল্লার সময় অনলাইন পত্রিকার চান্দিনা প্রতিনিধি আলাউদ্দিনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork