1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চট্টগ্রাম সীতাকুন্ডে বিএনপি নেতার উদ্যোগে শত বছর পুরাতন কবরস্থান সংস্কার - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:১৪|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চট্টগ্রাম সীতাকুন্ডে বিএনপি নেতার উদ্যোগে শত বছর পুরাতন কবরস্থান সংস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 792 Time View

মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম সীতাকুন্ডের ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত ২ নং ওয়ার্ডের উত্তর বাঁশবাড়িয়া হামিদ আলী মিস্ত্রি জামে মসজিদ সংলগ্ন কবরস্থান সংস্কারের কাজ চলছে। হামিদ আলী মিস্ত্রি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি শত বছরের পুরাতন একটি কবরস্থান। এ কবরস্থান কে কেন্দ্র করে রয়েছে প্রায় পাঁচশত পরিবার। জানা গেছে এই কবরস্থানে বিভিন্ন এলাকার জানা-অজানা অনেক বেওয়ারিশ লাশ ও দাফন করা হয়।

উত্তর বাঁশবাড়িয়া হামিদ আলী মিস্ত্রি জামে মসজিদ এবং কবরস্থানের সাথে রয়েছে বড় একটি পুকুর। মসজিদ এবং পুকুরের অংশ ছাড়া কবরস্থানের জায়গা রয়েছে প্রায় ১২ শতক। কবরস্থানের পুকুরের অংশের পাশে কোন প্রকার গাইড ওয়াল না থাকায় এই কবরস্থানের সাড়ে চার শতক জায়গা ভেঙে পুকুরে তলিয়ে যায়। এটি উত্তর বাঁশবাড়িয়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এর নজরে পড়ে তিনি সাথে সাথে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর সাথে বসে এই কবরস্থানটি সংস্কার করার উদ্যোগ নেন।

উত্তর বাঁশবাড়িয়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার দৈনিক স্বদেশ বিচিত্রার চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, এই কবরস্থানটি একশত বছরেরও বেশি পুরাতন একটি কবরস্থান। এই কবরস্থানটি এবার সহ দুইবার সংস্কার হতে চলেছে প্রথমবার সীতাকুন্ডের প্রাণপ্রিয় নেতা পানি সম্পদ মন্ত্রী মরহুম এল কে সিদ্দিকীর তত্ত্বাবধানে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা সালাউদ্দিনের কাছ থেকে দুই টন গম নিয়ে রাস্তার পাশের গাইড ওয়ালটি নির্মাণ করেন। এরপর থেকে বিগত ৩০ বছরে এই কবরস্থানটির কোন প্রকার সংস্কার হয়নি। এ কবরস্থানটি পুকুরের পাশে কোন প্রকার গাইড ওয়াল না থাকাই বর্ষা মৌসুমে কবরস্থানের মাটি ধুয়ে সব পুকুরে চলে যায় এভাবে করে ভাঙতে ভাঙতে প্রায় সাড়ে চার শতক কবরস্থানের জায়গা পুকুরে তলিয়ে যায়। যার কারণে কবরস্থানটি অতি দ্রুত সংস্কার করা আবশ্যক হয়ে পড়ে। তাই তিনি সর্বপ্রথম এলাকাবাসী ও মসজিদ কমিটির সাথে কথা বলেন এলাকাবাসী কবরস্থানের সমস্ত কাজ হিসাব করে দেখেন এই কবরস্থানটি সংস্কার করতে প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। তাই তিনি তার প্রাণপ্রিয় দলনেতা বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব চট্টগ্রাম সীতাকুণ্ডের ৪ আসনের এমপি পদপ্রার্থী জনাব লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর নিকট যোগাযোগ করেন তিনি সাথে সাথে সীতাকুণ্ডের ইউএনও নিকট একটি দরখাস্ত প্রেরণ করেন। সীতাকুণ্ডের ইউএনও অফিসার এর আওতায় এত বড় অংকের টাকার কাজ করার অনুমোদন না থাকায় তিনি এই কাজটি এলজিডির নিকট হস্তান্তর করেন। এলজিডির একজন অফিসার কবরস্থানটি পরিদর্শন করেন এবং তিনি বলেন ২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এই কবরস্থানটির কাজ সংস্কার করে দেবেন বলে আশ্বাস দেন। উত্তর বাঁশবাড়িয়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এই কথা শুনে তিনি তার সহযোগী শ্রদ্ধেয় মোস্তফা সদ্দার, মোঃ আলাউদ্দিন, বদরুদ্দোজা মিন্টু সহ এলাকাবাসী ও মসজিদ কমিটির সাথে পুনরায় কথা বলেন এই কবরস্থানের পশ্চিম পাশে যেহেতু মাটি উত্তোলন করা হয়ে গেছে তাই এই বর্ষা মৌসুমে এই কাজটি এভাবে ফেলে রাখা উচিত হবে না তাই তিনি এলাকাবাসীর প্রত্যেকের কাছে চাঁদা তুলে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার মতো কাজ সম্পন্ন করেন। কবরস্থানটির প্রায় অর্ধেকের মত কাজ সম্পন্ন করা হয়েছে এখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় বর্তমানে কবরস্থানটির কাজ বন্ধ রয়েছে। তাই এলাকাবাসী সহ তিনি স্থানীয় প্রশাসন এবং সরকারের কাছে অতি দ্রুত এই কবরস্থানটির কাজ সংস্কারের আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork