1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৫১|
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬,
  • 61 Time View
গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে উদ্ধার গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন; আটক ব্যক্তির বিরুদ্ধে রয়েছে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা

এম এ খায়ের ইমন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার থৈরখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং গুলি উদ্ধারসহ মাহবুব সম্রাট (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক মাহবুব সম্রাট তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তিনি গত বছরের ২৫ জুলাই রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত মামুন সম্রাটের ছোট ভাই বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিস সংলগ্ন রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত মাহবুব সম্রাট পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পিস্তলে থাকা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটক মাহবুব সম্রাটের বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ একাধিক ফৌজদারি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, কী উদ্দেশ্যে তিনি এটি বহন করছিলেন এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, “অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশসহ গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork