1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার চান্দিনায় সাবিনা হত্যা মামলার দায় এড়াতে মিথ্যা মামলা দিয়ে হত্যা মামলার বাদিকে কারাগারে - cumillarswadinsangbad
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৮|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

কুমিল্লার চান্দিনায় সাবিনা হত্যা মামলার দায় এড়াতে মিথ্যা মামলা দিয়ে হত্যা মামলার বাদিকে কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 207 Time View
কুমিল্লার চান্দিনায় সাবিনা হত্যা মামলার দায় এড়াতে মিথ্যা মামলা দিয়ে হত্যা মামলার বাদিকে কারাগারে

মোঃ রেজাউল করিম, জেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার আলোচিত সাবিনা হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (গতকাল) সকাল ১১টায় উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, সাবিনাকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ গোসলখানায় গুম করার চেষ্টা করা হয়। পরে সাবিনার স্বামী মোহাম্মদ আবুল খায়ের ফোন করে শাশুড়িকে জানান যে, তার মেয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় সাবিনার স্বামীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তবে এলাকাবাসীর দাবি, মামলার দায় এড়াতে আসামিপক্ষ পরিকল্পিতভাবে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়।

তাদের অভিযোগ, এলাকার এক বাক ও মানসিক-শারীরিক প্রতিবন্ধী নারী মরিয়মের স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়। এতে সাবিনা হত্যা মামলার বাদী মোহাম্মদ ময়নাল হোসেন-কে আসামি করে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সাবিনার বাবা গ্রেপ্তার হওয়ার পর কিছু প্রভাবশালী ব্যক্তি দুইটি মামলা আপস-মীমাংসার জন্য বাদীপক্ষকে হুমকি-ধমকি দিচ্ছে।

এ অবস্থায় স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork