1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার - cumillarswadinsangbad
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনামঃ
নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার দিনমজুরকে হত‍্যার পর সন্ধ‍্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতঃপর—- চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের উপর সন্ত্রাসী হামলা।  নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক

কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬,
  • 39 Time View
চাঁদা না পেলে নির্মাণসামগ্রী লুটের প্রস্তুতি, ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীতে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। এ সময় নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায় করতে না পারলে রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনা একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল। এ সময় চাঁদাবাজির চেষ্টাকালে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিনকে’ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোমিন আহমেদ ভূইয়া কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে।

র‌্যাব-১১-এর প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে জানানো হয়, গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। ওই চক্রের সদস্যরা কুমিল্লার ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ ডাকাতি ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত ছিল বলে দাবি করেছে র‌্যাব।

অভিযানের সময় নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছিল বলে র‌্যাব জানিয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্টসহ অন্যান্য সামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে একটি ট্রাক আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব জানায়, অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোমিনকে গ্রেপ্তার করা হয় এবং নির্মাণসামগ্রী বহনের জন্য আনা ট্রাকটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork