1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে প্রাননাশের হুমকি"" ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩১|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে প্রাননাশের হুমকি”” ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 275 Time View
কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে প্রাননাশের হুমকি”” ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

মোঃ আবু ইউসুফ উদয় কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বাধা দিলে মোঃ করিম পাটোয়ারী নামক এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে । গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় কচুয়া উপজেলার ডাক বাংলোতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মোঃ করিম পাটোয়ারী এই অভিযোগ করেন।

জানা যায় কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেঘদাইর গ্রামের মৃত খোরশেদ আলম পাটোয়ারীর ছেলে মোঃ আব্দুল করিম পাটোয়ারীর মেঘদাইর মৌজার ২১৩ ও ২১৪ দাগের জমির পাশের জমিতে অবৈধভাবে ড্রেজার করে বালু উত্তোলন করার মাধ্যমে এ জমি দুইটি বিলীন করে দিচ্ছে। তিনি বলেন আমার গ্রাম কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেঘদাইর গ্রামে। আমার পার্শ্ববর্তী এক ছোট ভাই বিএনপি নেতা মাসুদ রানা আমার ফসলি জমি সহ আমাদের সাতজনের প্রায় ৬৪ শতক জমির মাঝখানে মাসুদ রানার জমি। সে, সেখান থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে। কোনরকম বেরিকেট না দিয়ে বাল উত্তোলন করার কারণে আমরা যারা তার আশেপাশের জমি ওয়ালা রয়েছি আমাদের জমিগুলো প্রায় তার ড্রেজিং এর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে আমরা সাতজন কৃষক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ ব্যাপারে মাসুদ রানাকে জিজ্ঞাসা করলে সে আমাদের সাথে খারাপ আচরণ করে। ফলে আমরা স্থানীয় এলাকাবাসীর ও মেম্বারদের শরণাপন্ন হই কিন্তু এলাকাবাসী ও মেম্বার এ ব্যাপারে অপারগতা প্রকাশ করলে। আমরা গত ২৮ আগস্ট দুপুর ১২ টার দিকে কচুয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করি।

কচুয়া উপজেলার নির্বাহী অফিসার আমাদের বিষয়টি পরিদর্শন করবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেন কিন্তু তার রুম থেকে অর্থাৎ নির্বাহী অফিসারের রুম থেকে বের হয়ে আসার পথেই মাসুদ রানা তার দলবল সহ আমার উপর হামলা করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগের চারদিন পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে ড্রেজার বন্ধ করে দেন কিন্তু সে ক্ষমতার দাপটে নির্বাহী অফিসারের সাথে খারাপ আচরণ করে তখন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দিন তাকে পুলিশের হাতে সফরদো করতে চাইলে সেখানকার বিএনপি নেতাকর্মীরা নির্বাহী অফিসারের হাতে পায়ে ধরে তখনকার মত তাকে মাফ করার ব্যবস্থা করে দেয় এবং ড্রেজার বন্ধ রাখার ব্যাপারে হুঁশিয়ারি দেন।নির্বাহী কর্মকর্তার হুঁশিয়ারিতে দুই থেকে তিন দিন ড্রেসিং কার্যক্রম বন্ধ থাকলেও তারপর পুনরায় মাসুদ রানা ক্ষমতার প্রভাব দেখিয়ে ড্রেজিং কার্যক্রম শুরু করে। তখন আব্দুল করিম পাটোয়ারী এ খবর নির্বাহী অফিসারকে জানালে তিনি তাকে আইনের আশ্রয় নিতে বলেন তখন আব্দুল করিম কচুয়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে মোঃ আব্দুল করিম পাটোয়ারী সাংবাদিকদেরকে বলেন আমি প্রশাসনের কাছে আমার জমি গুলো বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছি এবং এই অবৈধ ডেইজিং কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork