1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ - cumillarswadinsangbad
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৫:১৮|
শিরোনামঃ
হোমনায় শীর্ষ সন্ত্রাসী মাহবুব কাঞ্চন গ্রেপ্তার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি  তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’ হোমনায় স্বর্ণের দোকানে পুলিশের অভিযান! ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার! কুমিল্লায় ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত

উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 8 Time View

উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছে দিয়াবাড়ি ফুটবল একাডেমি

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছে দিয়াবাড়ি ফুটবল একাডেমি।

এই মাঠকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও দিয়াবাড়ি ফুটবল একাডেমির মধ্যে বিরোধ চলছে। স্থানীয় বাসিন্দা ও সেক্টর কল্যাণ সমিতির অভিযোগ, মাঠটি রাজউকের অধীন হলেও দিয়াবাড়ি ফুটবল একাডেমি রাজউকের কোনো অনুমোদন ও নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয় করছে।

কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিদের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা মাঠে খেলাধুলা করতে গেলে বাধার মুখে পড়েন।তাদের দাবি, একটি আবাসিক এলাকার খেলার মাঠ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না। মাঠটি দখলমুক্ত রেখে শিশু-কিশোরদের খেলাধুলা ও স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

এ বিষয়ে দিয়াবাড়ি ফুটবল একাডেমির কর্ণধার মহসিনের নকোর কাছে জানতে চাওয়া হলে তিনি তার স্থাপনাটিকে ‘অস্থায়ী স্থাপনা’ বলে দাবি করেন। তবে মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহার এবং অনুমোদন সংক্রান্ত প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

স্থানীয় বাসিন্দারা বলেন, একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র। কোনো শিশু বিকেলে মাঠে খেলতে গেলে যেন কোনো প্রতিষ্ঠানের বাধার মুখে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, রাজউক দ্রুত মাঠটির আইনগত অবস্থান স্পষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে মাঠটি সকলের জন্য উন্মুক্ত থাকে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork