1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - cumillarswadinsangbad
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৫:১১|
শিরোনামঃ
হোমনায় শীর্ষ সন্ত্রাসী মাহবুব কাঞ্চন গ্রেপ্তার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি  তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’ হোমনায় স্বর্ণের দোকানে পুলিশের অভিযান! ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার! কুমিল্লায় ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত

দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 13 Time View
দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে বড়আলমপুরে অবস্থিত আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসা ও এতিমখানার পরিচিতি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) আমেরিকা প্রবাসী মোঃ মামুনুর রশীদ-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘আব্দুল হামিদ-জায়ফলের নেছা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আরএম ভবনে অবস্থিত মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা ইসলামি পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহ-সভাপতি শায়খুল হাদিস সাজিদুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস সাজিদুর রহমান দ্বীনি শিক্ষার অপরিহার্যতা তুলে ধরে বলেন—
​”দ্বীনি শিক্ষা প্রতিটি মানুষের নৈতিক ও আত্মিক জীবনের মূল ভিত্তি। এর পাশাপাশি এতিমদের লালন-পালন ও সঠিক শিক্ষায় গড়ে তোলা সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

সমাজে এতিম ও দুস্থদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠন করতে পারি। আব্দুল হামিদ-জায়ফলের নেছা ফাউন্ডেশনের এই প্রয়াস প্রশংসনীয় এবং এ ধরনের উদ্যোগ দ্বীনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম ওবাইদি, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ‘আমাদের দেবিদ্বার’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং ‘বাংলা বাজার’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা।

​এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদ্রাসা ও এতিমখানার কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর একতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork