1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ - cumillarswadinsangbad
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:০৩|
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রামের আঞ্চলিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সেতুবন্ধনে শহিদুল ইসলাম সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন আনোয়ারায় ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মামুন খানের তথ্য-উপাত্ত জমা দেবীদ্বারে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দেবীদ্বারে যানজট নিরসন ও সড়ক অবমুক্তকরণে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: শতাধিক দোকান উচ্ছেদ রাত্রি ঘনিয়ে এলে দেবীদ্বারে আইনগত সহায়তা বিষয়ক “গণশুনানি” অনুষ্ঠিত গাজীপুর মিট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ০৬জন সদস্য গ্রেফতার ওমরাহ পালনে গিয়ে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার আলেম নাসরুল্লাহ বদর চান্দিনায় নাঈমুল হক ভুইয়ার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 10 Time View
চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো. কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে আশা এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বের হওয়ার সময় শাখেরা বেগম নামে এক নারীর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর বেলা ২টা ২৫ মিনিটে হারবাং বাসস্টেশন এলাকার আব্দুস সালাম মার্কেটের দ্বিতীয় তলায় আশা এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল হারবাং পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

শাখেরা বেগম হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নোনাছড়ি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, পারিবারিক দেনাপাওনা পরিশোধের জন্য তিনি আশা এনজিওর হারবাং শাখা থেকে সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের শর্তে ৭৫ হাজার টাকা ঋণ নেন। টাকা নিয়ে এনজিও কার্যালয় থেকে বের হওয়ার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকে। পরে কার্যালয়ের সামনে তাঁর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

অভিযোগে শাখেরা বেগম বলেন, ঘটনার সময় আকস্মিকভাবে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ায় তিনি ছিনতাইকারীদের পরিচয় বা বিস্তারিত তথ্য শনাক্ত করতে পারেননি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।

শাখেরা বেগমের ছেলে সোহেল রানা বলেন, আমাদের অনেক দেনাপাওনা ছিল। সেই টাকা পরিশোধ করার জন্য আশা নামের একটি এনজিও থেকে ৭৫ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। আমার মা টাকা নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুই ব্যক্তি তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনজিও কার্যালয় থেকে টাকা উত্তোলনের পরপরই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীকে কেউ আগে থেকে অনুসরণ করছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় শাখেরা বেগম হারবাং পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork