1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার দেবীদ্বার: নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল নাতী আরমানের - cumillarswadinsangbad
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:০৩|
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রামের আঞ্চলিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সেতুবন্ধনে শহিদুল ইসলাম সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন আনোয়ারায় ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মামুন খানের তথ্য-উপাত্ত জমা দেবীদ্বারে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দেবীদ্বারে যানজট নিরসন ও সড়ক অবমুক্তকরণে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: শতাধিক দোকান উচ্ছেদ রাত্রি ঘনিয়ে এলে দেবীদ্বারে আইনগত সহায়তা বিষয়ক “গণশুনানি” অনুষ্ঠিত গাজীপুর মিট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ০৬জন সদস্য গ্রেফতার ওমরাহ পালনে গিয়ে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার আলেম নাসরুল্লাহ বদর চান্দিনায় নাঈমুল হক ভুইয়ার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

কুমিল্লার দেবীদ্বার: নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল নাতী আরমানের

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 12 Time View
নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল নাতী আরমানের

এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমান হোসেন নামে এক যুবকের।

ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস ষ্ট‍্যাশন সংলগ্ন অটো ব্রীকস ফিল্ডের সামনে।

কোম্পানীগঞ্জগামী যাত্রিবাহী একটি সিএনজি চালিত অটো রিক্সাকে কুমিল্লামুখী অকটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ওই সিএনজিটি সিটকেপড়ে দূর্ঘটনা ঘটে। দূর্টনায় যাত্রী আরমান ঘটনাস্থলে নিহত হন এবং অজ্ঞাত চালক আহত হন।

দূর্ঘটনার পর প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে শত শত জান ও মাল পরিবহন আটকে যাওয়ায় সাধারন যাত্রীরা দূর্ভোগে পড়েন। সকাল ১০ টায় দেবীদ্বার থানাপুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।

নিহত আরমান হোসেন (২৪) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। আরমান পেশায় একজন হোন্ডা মিকানিক্স ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, আরমানের নানার বাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। নিহত আরমান সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা আসেন, কুমিল্লা থেকে সিএনজি যোগে নানার বাড়ি আসার পথে চরবাকর এলাকায় এ দূর্ঘটনায় আরমান নিহত হন।

আরমানের নানী রাবেয়া খাতুন (৭০) লাশের পাশে বসে কন্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, তার স্বামী, পুত্র নেই। ২ মেয়ের বিয়ে হয়ে যায়। তার ভরন পোষন করতেন নাতী আরমান। শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। তিনি আরো জানান, তার নাতী আরমানের ৩ বছর বয়সী আরিয়ান নামে এক পুত্র সন্তান রয়েছে। নাতবৌ স্বপ্না বর্তমানে ৭ মাসের গর্ভবতী।

এ ব‍্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ এবং দূর্ঘটনায় কবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত আরমানের লাশ উদ্ধার করেন হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork