1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরবাড়ি পুড়ে ছাই - cumillarswadinsangbad
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৯|
শিরোনামঃ
নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার দিনমজুরকে হত‍্যার পর সন্ধ‍্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতঃপর—- চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের উপর সন্ত্রাসী হামলা।  নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক

ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরবাড়ি পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 25 Time View

ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরবাড়ি পুড়ে ছাই

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘরের তিনটি কক্ষ ও বারান্দা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মীর্জা নাজমুল হুদা।

৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী বাগানবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর মীর্জা নাজমুল হুদা কোনাবাড়ী থানায় জিডি নম্বর-১৪৬২, তারিখ-৩০ সেপ্টেম্বর ২০২৬ মূলে একটি সাধারণ ডায়েরি করেন। জিডির ট্র্যাকিং নম্বর- KVW3OT

জিডিতে মীর্জা নাজমুল হুদা উল্লেখ করেন, রাত আনুমানিক ১টার দিকে তার বসতঘরের পশ্চিম পাশের বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জিডিতে তিনি দাবি করেন, আগুনে বসতঘরের তিনটি কক্ষের আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আলমারিতে রাখা তিন ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা, এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা পুড়ে গেছে।

এ ছাড়া স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিলপত্র, তার জাতীয় পরিচয়পত্র, সন্তানদের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ এবং স্ত্রীর জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার কথা জিডিতে উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত নাজমুল হুদা আরও জানান, তার ৩৯ ফুট × ১৪ ফুট টিনশেড ভবনের প্রায় ৮ ফুট পার্শ্ববর্তী বারান্দা আগুনে পুড়ে যায়। এতে ভবনের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৮ লাখ টাকা বলে তিনি জিডিতে দাবি করেছেন।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ২৭ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

মীর্জা নাজমুল হুদা জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও বেকার। অগ্নিকাণ্ডের পর বসতঘর পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে ঘরহীন হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনের কথা বিবেচনা করে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর-১.২আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন মীর্জা নাজমুল হুদা। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটি পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং সরকারের সুদৃষ্টি কামনা আকুল দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork