1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় বিশেষ অভিযানে ১৩০০ প্যাকেট নকল স্টার সিগারেট ও ৬০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ৫ - cumillarswadinsangbad
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:১৯|
শিরোনামঃ
বিডিএস অফিসে ঘুষ চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” দেবীদ্বার: বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীকে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ চান্দিনায় সরকারি খালে অবৈধ রাস্তা নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান দেবিদ্বারের এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন

চান্দিনায় বিশেষ অভিযানে ১৩০০ প্যাকেট নকল স্টার সিগারেট ও ৬০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬,
  • 146 Time View

চান্দিনায় বিশেষ অভিযানে ১৩০০ প্যাকেট নকল স্টার সিগারেট ও ৬০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা):

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল স্টিকারযুক্ত সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রির সঙ্গে জড়িত দুইজনসহ বিভিন্ন মামলায় মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত অর্থাৎ ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকাগামী মহাসড়কের উপর থেকে ১৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল STAR ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সিগারেটের প্রতিটি প্যাকেটে ২০টি করে শলাকা থাকায় মোট ২৬ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় নকল সিগারেট বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. হোসেন (৪০), পিতা- শিশু মিয়া, সাং- ধামতী পশ্চিমপাড়া, দেবিদ্বার, কুমিল্লা।

২. রমজান আলী (৫২), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- ধামতী পশ্চিমপাড়া, দেবিদ্বার, কুমিল্লা।

এছাড়াও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে নুর মোহাম্মদ প্রকাশ আকাশ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পশ্চিমপাড়া এলাকায়।

পুলিশের বিশেষ অভিযানে আরও গ্রেফতার হয়েছেন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হুমায়ূন আহমেদ (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রেজাউল করিম প্রকাশ সুজন (২৮)।

চান্দিনা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত নকল সিগারেট ও মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচ আসামিকে অদ্য যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দাবি, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork