1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি - cumillarswadinsangbad
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৭|
শিরোনামঃ
এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি সাংবাদিক রেজার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন: তদন্ত প্রতিবেদন নিয়ে নানা প্রশ্ন সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে প্রাণনাশের হুমকি: ভূমি দস্যু ও দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগের জেরে হামলার চেষ্টা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ চান্দিনায় সন্ত্রাসবিরোধী অভিযানে নাশকতার মামলার ৬ আসামি গ্রেফতার চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বরুড়ায় জামিনে মুক্ত আসামির বিরুদ্ধে পুনরায় হামলার অভিযোগ কুমিল্লা জেলায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬,
  • 56 Time View
ফেসবুকে এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচার, তিন থানায় জিডি

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং ময়নামতি টিভির সম্পাদক ও সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে এসব বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক গিয়াস উদ্দিন।

জানা যায়, সম্প্রতি ফেসবুকে একটি ভুয়া পেজ ও একাধিক ফেক আইডির মাধ্যমে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং সাংবাদিক গিয়াস উদ্দিনকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়। এছাড়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থানাতেও পৃথক দুটি জিডি দায়ের করা হয়েছে, ফলে এ ঘটনায় মোট তিনটি জিডি করা হয়েছে।

সাংবাদিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি তাঁকেও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন,
“আমি দীর্ঘদিন ধরে এমপি হাজী জসিম উদ্দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনসম্পৃক্ত কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি গণমাধ্যমে তুলে ধরছি। একটি মহল পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু সত্যকে আড়াল করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন,
“প্রচারিত তথ্যগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। ব্যক্তি ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতা ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধেও একটি অপচেষ্টা।”

অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়।

গিয়াস উদ্দিন বলেন,
“সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের পথ কখনো রুদ্ধ করা যায় না। অপপ্রচার, মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনমানুষের আস্থা নষ্ট করার চেষ্টা সফল হবে না। আমরা আইনগত ও নৈতিকভাবে এসব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকব।”

এদিকে, ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতাকর্মী এবং সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork