
এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ কামরুজ্জামান (৩১), পিতা- আলী আকবর, সাং- গাজীপুর (বিল্লাল চেয়ারম্যানের বাড়ি), ষোলনল ইউনিয়ন, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
২. মোঃ মমিনুল ইসলাম ওরফে জীবন (৪৭), পিতা- মৃত বাবরি মিয়া, সাং- দক্ষিণ শ্যামপুর (বড়িয়া), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
৩. মোঃ গোফরান (৫৮), পিতা- চাঁন মিয়া, সাং- খাড়াতাইয়া, পোস্ট- খাড়াতাইয়া গাজীপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
৪. মোঃ অহিদ (৪২), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- কোরপাই (অহিদ মেম্বারের বাড়ি), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
৫. রবিউল হাসান (৩৬), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- আবিদপুর (আব্দুস সাত্তারের বাড়ি), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
৬. মনির হোসেন (৩৮), পিতা- মৃত মোসলেম উদ্দিন, সাং- বেলাশ্বর পূর্বপাড়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
চান্দিনা থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে চলমান বিশেষ অভিযান ও নাশকতা প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।