1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় উপজেলা পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:২৯|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চান্দিনায় উপজেলা পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 506 Time View
চান্দিনায় উপজেলা পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, শরীরচর্চা, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোস্তফা আমির ভূইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানসহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়। পরে শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুর ১২টায় চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork