1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে- চান্দিনা উপজেলা প্রেসক্লাব মানববন্ধন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:২৮|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

কুমিল্লা যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে- চান্দিনা উপজেলা প্রেসক্লাব মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 654 Time View
কুমিল্লা যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে- চান্দিনা উপজেলা প্রেসক্লাব মানববন্ধন

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সংক্রান্ত সংবাদ প্রচারের জেরে “গফুর ভূইয়া মিডিয়া সেল” নামের একটি ফেসবুক পেজ থেকে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান ইমরান। সঞ্চালনা করেন দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহমান আনাছ।
সমাবেশে বক্তব্য রাখেন—
প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান।
সাধারণ সম্পাদক ও মাই টিভি, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু।
যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটিএম মাজহারুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ, দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত।
সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ শিমুল।
অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো. আবুল খায়ের ইমন।
সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ।
দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন।
প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম।
আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটিএম এমদাদুল ইসলাম।
প্রেস ক্লাব সদস্য ও দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো. মোশারফ হোসেন।
কুমিল্লা ২৪ প্রতিনিধি বায়জিদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যা অপপ্রচার ও হুমকি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান তারা।
সমাবেশ শেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork