1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম, আ.লীগ নেতা গ্রেপ্তার - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:০১|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম, আ.লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 466 Time View
বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম, আ.লীগ নেতা গ্রেপ্তার

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরিফ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ হামলার ঘটনায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান ডলারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আ.লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে একটি সংঘবদ্ধ দল অটোরিকশায় করে তুলে নিয়ে যায় যুবক আরিফকে। পরে তাকে একটি পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আরিফের ওপর হামলা চালানো হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত আরিফকে পরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরিফ জানায়, আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলী মেম্বারের পুকুরে। এরপর বেধড়ক মারধর করে তারা।

এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলীর ফোন নাম্বার।

তবে অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান ডলার বলেন, আমার কাছে একটি সালিসনামা নিতে এসেছিল আহত আরিফ। এ নিয়ে কথা বলার একপর্যায়ে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী একটি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হয় এবং আরিফকে মারধর করে। এসময় আমি সদর থানার ওসি ও জরুরি সহায়তা ৯৯৯ নম্বরে ফোন দেয় আরিফকে উদ্বারের জন্য। আমি নিজেও মারধর করতে মানা করলে ইউসুফ মেম্বার দূূরে যেতে বলে।

তিনি আরও বলেন, এর আগেও ইউসুফ আলী মেম্বারকে মেরেছিল বর্তমানে আহত আরিফ। সে সময়ও তাদের ঘটনায় আমাকে আটক করেছিল পুলিশ। এবারও একই ঘটনা ঘটেছে। আমি সম্পূর্ণভাবে নিরপরাধী, তবুও আমাকে রাত সাড়ে ৩টার সময় বাড়ি থেকে তুলে এনেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম নামে একজন যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারকে। পরে আহত আরিফের পরিবার ডলারসহ ৬-৭ জনকে আসামী করে মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork