1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে কাঁকরল ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ  - cumillarswadinsangbad
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:১০|
শিরোনামঃ
নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে কাঁকরল ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ 

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 278 Time View
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে কাঁকরল ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় লাঠিসোঁটা ও দা নিয়ে কাঁকরল ক্ষেত কর্তন করে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবার।

শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবারের দাবি, ভুক্তভোগীর পরিবারের সাথে প্রতিপক্ষের জাকের আহমদের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল, প্রতিপক্ষের জাকের আহমদ গংরা বাদী হয়ে ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের বিরুদ্ধে গত ২০২১ সালে যুগ্ম জেলা জজ আদালত বাঁশখালীতে একটি মামলা দায়ের করেন, উক্ত মামলায় ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের পক্ষে রায় দেন মাননীয় আদালত। এরপর বিরোধ মীমাংসার লক্ষ্যে দুপক্ষের লোকজনকে নিয়ে বিগত শুক্রবার রাতে বাঁশখালী থানায় একটি বৈঠকও হয়। এরইমধ্যে আইনের তোয়াক্কা না করে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে ফলজ কাঁকরল ক্ষেত কর্তন ও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবারের লোকজন। এসময় কাঁকরোল ক্ষেত কর্তন ও ভাংচুর তাণ্ডব চালানোর সময় ভুক্তভোগী পরিবারের মোবাইলে ধারণ করা কয়েক মিনিটের একটি ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে দেন ভুক্তভোগীরা।

অপরদিকে প্রতিপক্ষের জাকের আহমেদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, কামাল উদ্দীনের লোকেরা তাদের ক্ষেতখোলাও নষ্ট করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork