1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:১৮|
শিরোনামঃ
ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ!

টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার  জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 32 Time View

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ভাড়া বাসাটিতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের একটি বালিশের নিচে রাখা শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork