1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৩৭|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 205 Time View
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম

মোঃ জাহিদুল হক জাহিদ সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস্য ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে চাহিদা অনেক বলেছেন সিরাজগঞ্জ -জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম।

‘অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন কমসূচী উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে কালেক্টরেট ভবনের সামনে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মহাম্মাদ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মহাম্মাদ শাহীনুর রহমান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ অনুসন্ধানী টিম এবং উপজেলা মৎস্য কর্মকর্তাগণ সহ মৎস্যজীবিরা অংশ নেন।

পরে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা,ভিডিও চিত্র প্রদর্শণ ও সম্মাননা সনদসহ ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা অনেক। এখানকার উৎপাদিত মৎস এই জেলার মানুষদের চাহিদা মিটিয়েও বেশী থাকে। তিনি বলেন,চলনবিলের পানি প্রবাহ বন্ধ করা যাবে না,বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না,চলন বিল নষ্ট হলে দেশীয় মাছের আকাল দেখা দিবে। কারেন্ট জাল ব্যবহারে সর্তক থাকতে হবে, সবাই এক সাথে কাজ করে খাবারের উপযোগী মৎসচাষ করে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘ অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি’ তা সফল হবে।

আলোচনা সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মহাম্মাদ শাহীনুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন,

যমুনা নদী, চলনবিল, হুরাসাগর,নিমগাছী মৎসচাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা আজ মৎস সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মেট্রিক টন যা চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মেট্রিক টন বেশি। জেলার এই মৎস সম্পদের সংরক্ষণ,উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির জন্যেই জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এই জেলায় সাতদিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মহাম্মাদ হাফিজুর রহমান। জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,প্রবীণ মৎসজীবী আব্দুস সাত্তার মোল্লা,জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু,সিনিয়র যুগ্ম আহবায়ক মহাম্মাদ আলমাস হোসেন,সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, পৌর সভাপতি মহাম্মাদ সুজন আল- হাসান, সাধারণ সম্পাদক ডাক্তার মহাম্মাদ সেলিম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ামিন হোসাইন বিপ্লব, প্রচার সম্পাদক মহাম্মাদ জাহিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ উন্মুক্ত জলাশয়ের দেশি মাছ উৎপাদনে মনোনিবেশ করার আহবান জানান। বিশেষ করে চায়না দুয়ারী জাল ব্যবহার করে পোনা মাছ ও মাছের ডিম বিনাশ করা হচ্ছে। যা সুস্বাদু মাছ উৎপাদন কমে যাচ্ছে। যা উদ্বেগের বিষয়। বক্তাগণ চলনবিল রক্ষার আহবান জানান। এ ছাড়া মাছের খাদ্যগুণ সঠিক রাখার জন্য অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহার না করার আহবান জানান। আগামী দিনে বাংলাদেশের মাছের চাহদা পূরণে সিরাজগঞ্জকে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য মৎস্যজীবিদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

One thought on "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork