1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইন, মোঃ নাসিম উদ্দিন সহ তিনজন আটক  - cumillarswadinsangbad
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:১৫|
শিরোনামঃ
নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইন, মোঃ নাসিম উদ্দিন সহ তিনজন আটক 

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 254 Time View
চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইন, নাসিম উদ্দিন সহ ৩ জন আটক

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে র‍্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন-মোমিন আলী (২৩), নাসিম উদ্দিন (২৪) এবং লতিফুর রহমান (২৩)। আটক তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহাজাহানপুরে।

র‍্যাব জানায়, টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দ্বারিয়ারপুর বাজার এলাকায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। পরে দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনে পাকা সড়কে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সবধরনের অপরাধ দমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork