1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাড়েরা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিন মেম্বার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন - cumillarswadinsangbad
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৩৪|
শিরোনামঃ
বীর মুক্তি যোদ্ধা প্রবিন সাংবাদিক শহিদুল্লাহ আর নেই বাড়েরা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিন মেম্বার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন বিডিএস অফিসে ঘুষ চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” দেবীদ্বার: বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীকে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ

বাড়েরা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিন মেম্বার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬,
  • 23 Time View
‎চান্দিনায় শতাধিক মোটরসাইকেল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনকালে চিলোড়া গ্রামে সপ্তাহে একদিন ইউনিয়ন পরিষদের সেবা চালুর প্রতিশ্রুতি মতিন মেম্বারের

‎চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

‎কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিন মেম্বার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

‎পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মতিন মেম্বার। এ সময় তিনি বাড়েরা ইউনিয়নের অবহেলিত গ্রাম হিসেবে পরিচিত চিলোড়ার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

‎তিনি বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সপ্তাহে একদিন চিলোড়া গ্রামে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করব। এতে গ্রামের মানুষকে জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে দূরে যেতে হবে না। নিজ গ্রাম থেকেই তাঁরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।”

‎এ ছাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। যোগ্য ও প্রকৃত উপকারভোগীরা যাতে এসব সরকারি সুবিধা পান, সে বিষয়ে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে মতিন মেম্বার তাঁর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতার পক্ষে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork