1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পটুয়াখালী ভার্সিটির, নির্মাণাধীন হল থেকে রড চুরি, আটক ২ জন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:১৩|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

পটুয়াখালী ভার্সিটির, নির্মাণাধীন হল থেকে রড চুরি, আটক ২ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 205 Time View
পটুয়াখালী ভার্সিটির, নির্মাণাধীন হল থেকে রড চুরি, আটক ২ জন

জাকিরহোসেন, দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একটি নির্মাণাধীন হল থেকে রড চুরি করার সময় এক চোরকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম।

বুধবার (২০ আগস্ট) ভোর ৬ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নির্মাণাধীন ছাত্রী হল থেকে রড চুরি করে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা এক ব্যাগ কাটা রডসহ একজনকে আটক করে এবং এই চুরির সাথে সম্পৃক্ত থাকার কারণে আরো একজনকে আটক করে।

আটককৃত দুইজন হলেন— দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আতাউল্লাহ (১৭) এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মুন্সীর ছেলে রাহাত মুন্সী (২১)।

জানা যায় ( ২০ আগস্ট) রাত ১২ টার সময় তাদের দুইজনকে সিসি টিভি ফুটেজে দেখা গেছে এবং ভোর ৬ টা নাগাদ এক ব্যাগ রড নিয়ে নির্মাণাধীন ছাত্রী হল থেকে বের হয় আতাউল্লাহ সেই সময় নিরাপত্তা কর্মী সদস্যরা তাকে আটক করে এবং তার তাকে জিজ্ঞাসাবাদ করে বের হয় রাহাত মুন্সীর নাম।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, “ভোর ৬ টা ৫ মিনিটে সময় আমি আনসার এবং আনসার কমান্ডারের সহায়তায় জানতে পারি নির্মাণাধীন ছাত্রী হল থেকে একজন রড চুরি করে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজনকে আটক করি। ”

উল্লেখ্য, বেশকিছুদিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়ার বাসা থেকে তার গৃহকর্মী ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ আসে এবং তাকেও প্রমাণসহ আটক করা হয়। অনুসন্ধান করে জানা যায় যে, সেই গৃহকর্মী এবং রাহাত মুন্সী সম্পর্কে ভাই বোন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান,” আটককৃত দুইজনের পরিবারকে ডেকে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে এবং ভবিষ্যতে যদি এরকম কাজ আবার করে তাহলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork