1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার - cumillarswadinsangbad
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:৫৮|
শিরোনামঃ
“চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫ চান্দিনার বরকইটে সাদ্দাম হোসেনের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বীর মুক্তি যোদ্ধা প্রবিন সাংবাদিক শহিদুল্লাহ আর নেই বাড়েরা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিন মেম্বার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন বিডিএস অফিসে ঘুষ চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 11 Time View
দেবীদ্বারে নিখোঁজের ৩দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর জাতীয় সেবা ৯৯৯- এ সংবাদ পেয়ে ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবায়।

নিহত বৃদ্ধ আব্দুল খালেক (৬৫) ধামতী ইউনিয়নের দক্ষিনখার গ্রামের জমিরউদ্দীন এর বাড়ীর মৃত জুনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭ টায় পথচারীরা আলী আজ্জমের বসত ঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয়রা জাতীয় সেব-৯৯৯-এ ফোন করলে, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমাম হাসান এবং উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন।

নিহতের পরিবারের পক্ষে সোহাগ মিয়া তার বাবার লাশ সনাক্ত করে বলেন, তার বাবা মৃত আব্দুল খালেক গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ‍্যা সাড়ে ৭ টায় “নশু মার্কেটে”র গ্রাম‍্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ঔষধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ব‍্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানান, নিহতকে উদ্ধারের পরও তার হাতের মুঠুতে একটি টর্চ লাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাক করে ডোবায় পড়ে গিয়ে তার মৃত‍্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork