1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবিদ্বারে কুমিল্লা কবি পরিষদের সাহিত্য আড্ডা ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৭|
শিরোনামঃ
মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহিদদের স্মরণে বুড়িচংয়ে আলোচনা সভা

দেবিদ্বারে কুমিল্লা কবি পরিষদের সাহিত্য আড্ডা ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মামুনুর রশীদ
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 181 Time View

মোঃমামুনুর রশিদ

কুমিল্লা কবি পরিষদ, উপজেলা শাখা দেবিদ্বার কবি পরিষদের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে সাহিত্য আড্ডা, স্বরচিত কবিতা আবৃত্তি ও কর্ম-পরিকল্পনার রূপরেখা প্রণয়ন সভা শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম মাসুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোছলেহ উদ্দিন মিছির।

সভাপতির বক্তব্যে মোছলেহ উদ্দিন মিছির বলেন, “কবি কখনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সীমাবদ্ধতায় আবদ্ধ নন; কবির পরিচয় সার্বজনীন। দেবিদ্বার উপজেলার ছড়িয়ে-ছিটিয়ে থাকা কবি-সাহিত্যিকদের একটি সৃজনশীল প্ল্যাটফর্মে একত্রিত করে তাদের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটানো এবং সমাজে সাহিত্যচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই কুমিল্লা কবি পরিষদ উপজেলা শাখা দেবিদ্বার কবি পরিষদের প্রধান লক্ষ্য।”

সভায় আগামী এক বছরের সাংগঠনিক কার্যক্রম, নিয়মিত সাহিত্য আড্ডা, কবিতা আবৃত্তি, নবীন লেখক তৈরির উদ্যোগ, সাহিত্য প্রতিযোগিতা, প্রকাশনা এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একটি কর্ম-পরিকল্পনার রূপরেখা গ্রহণ করা হয়। পরে উপস্থিত কবি-সাহিত্যিকরা স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক এবি. এম. আতিকুর রহমান বাশার, সিনিয়র সভাপতি অধ্যাপক আলী আহম্মদ (অবঃ) প্রধান সমন্বয়ক মোঃ বাহালুল কবির, মোঃ আবুল বাসার খান, কামরুল নাহার (লিপি), রাফাত আহম্মেদ, মোঃ রুহুল আমীন, মোঃ জামাল হোসেন সরকার, মোঃ সিরাজুল ইসলাম, রাহিমা আক্তার, মোঃ হাবিবুর রহমান আখন্দ, কাজী সাফরিন জোহা, উম্মে আরাবি জীম, নাফিসা লুবনাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সাহিত্যকে মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তারা দেবিদ্বারকে একটি সমৃদ্ধ সাহিত্যচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে সভাপতি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork