1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দীর্ঘদিন ধরে পড়ে থাকা সড়কের ময়লার স্তূপ সরালেন ইউএনও - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:০৯|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

দীর্ঘদিন ধরে পড়ে থাকা সড়কের ময়লার স্তূপ সরালেন ইউএনও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 209 Time View

মোঃ আবুল খায়ের
কুমিল্লা, প্রতিনিধি

ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ যেন ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে মহাসড়কে চলাচলরত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন এমন অবস্থার পর মহাসড়কের চান্দিনা অংশ থেকে ময়লা সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক। গত রবিবার দিনব্যাপী মহাসড়কের চান্দিনা উপজেলা গেইটসহ তিনটি পয়েন্ট থেকে ৭টন ময়লা আবর্জনা অপসারণ করে পৌরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডে নেয়া হয়। এসময় মহাসড়কের পাশের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহাসড়কে চলাচলরত যাত্রী ও গাড়ি চালকরা। কাঠেরপুল থেকে ঢাকামুখী পালকি সিনেমা হল পর্যন্ত আবার পালকি সিনেমা হল থেকে কুমিল্লামুখী চান্দিনার কাঠেরপুল পর্যন্ত কয়েকটি স্থানে নাক চেপে পাড় হতে হতো। গবাদি পশু ও কুকুরের মরদেহ পড়ে থাকে সব সময়। মহাসড়কের পাশ থেকে এসব সরিয়ে নিয়ে যাত্রী ও চালকদের মুক্তি দিয়েছে প্রশাসন।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক জানান- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেশের অন্যতম মহাসড়ক। ওই সড়কে যাতায়াত করছেন অনেক দেশি-বিদেশী ভিআইপি যাত্রীরাও। মহাসড়কের পাশে নোংরা আবর্জনার স্তুপ পড়ে থাকাটা মোটেও শোভনীয় না। বায়ু ও পরিবেশ দূষণ রোধে এবং মহাসড়কের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। মহাসড়কের এই পরিবেশ স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork