1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, ড্রেনে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২১|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, ড্রেনে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 202 Time View

মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

একদিকে টানা ভারী বর্ষণ এবং জোয়ারের পানি যুক্ত হওয়ায় সকাল থেকে হাঁটু পানি নিচে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর পাঠানথলী এলাকা। জলাবদ্ধতা সৃষ্টি হয় চকবাজার,বাকুলিয়া, ষোলশহর,জিসি,মুরাদপুর,আগ্রাবাদ সহ বেশিরভাগ নিচু এলাকায়। ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কর্মস্থলগামী মানুষেরা।

স্থানীয়দের মধ্যে কয়েকজন লোক বলেন, এখানে একটু ভারী বৃষ্টিপাতে হাটু পর্যন্ত পানি হয়ে যায়। এই সময় আমরা অনেক দুরবস্থায় থাকি এখানে একটু বৃষ্টি হলেই আমাদের হাঁটা চলার মত আর অবস্থা থাকে না। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পারে না। আমরা যারা শ্রমজীবী মানুষ রয়েছি আমাদের দৈনন্দিন জীবনের কর্মস্থলে পৌঁছাতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে।আর যারা দিন এনে দিন খায় তারা এই বৃষ্টির মৌসুমে বের হতে না পারায় অনেক পরিবার অনাহারে থাকে।

অনেক জায়গায় ডুবে যায় সড়ক এবং পানি ঢুকে পড়ে বিভিন্ন দোকানপাট এবং বাসা বাড়িতে। বৃষ্টি হলেই এমন ভোগান্তি প্রায় কয়েক দশকের নিয়মিত চিত্র। দীর্ঘদিন এই সংকট সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকার ভুক্তভোগীরা। অনেকে আবার বলছেন এখানে সিটি কর্পোরেশনের রয়েছে অনেক গাফিলতি তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেনা। যদি তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করত তাহলে কয়েক দশকে মিলে এই ধরনের ভোগান্তিতে আমাদের পরতে হতো না।

জলবদ্ধতা নিরশনে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন খাল নালা নর্দমা সংস্কার করছে। ফলে পানি জমে না থেকে দ্রুত পানি কমছে বলে দাবি সংশ্লিষ্টদের।

জলবদ্ধতা নিরসন প্রকল্প চসিক পরামর্শক শাহরিয়ার খালেদ বলেন, আগের বছরের তুলনায় অনেক পানি কম উঠেছে এখানে এক হাঁটু পানি উঠেছে পনের হতে বিশ দিন আগে কিন্তু এখন কিছুটা কাজ করার পর পানি অনেকটাই কমে গেছে। আমরা কাজ করে যাচ্ছি নিয়মিত এখানে পানি থাকবে না পানি আরো সরে যাবে।

আর এই দলবদ্ধতার কারণেই ৯ জুলাই বুধবার বিকেলে হালিশহর আনন্দিপুরে উন্মুক্ত নালায় পড়ে যায় হুমাইরা নামে তিন বছরের এক শিশু। প্রায় ৩০ মিনিট পর উদ্ধার করা হয় তার মরদেহ। স্থানীয়রা বলেন, রাস্তার পাশের বড় ড্রেন থেকে ছোট ড্রেন পর্যন্ত কোন প্রকার স্লেপ না থাকায় মেয়েটি যখন বল কুড়াতে যায় তখন ড্রেনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করে তবে সে ধরতে পারে নাই পানির স্রোতের কারণে।পরে সে সাথে সাথে এলাকাবাসী সবাইকে জানাই।পরে এলাকাবাসীরা অনেক চেষ্টা করে প্রায় ৩০ মিনিট পর মেয়েটির মরদেহটি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork