1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা - cumillarswadinsangbad
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:০৪|
শিরোনামঃ
নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

চান্দিনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 159 Time View
চান্দিনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান-এর দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন এবং অপরাধের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নাওতলা এলাকার মো. আবুল কাশেম (৩৫) মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আরও দুটি জিআর ওয়ারেন্ট থাকায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. এনামুল হক-কে গ্রেফতার করা হয়।

নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সুহিলপুর এলাকার মো. জালাল (৪০)-কেও আটক করে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে আতিকুর রহমান (৩৫) গাঁজা ও ইয়াবা বহন এবং সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের কারাদণ্ডে দণ্ডিত হন।

একই অপরাধে জনি (২৯) ও শাহজালাল (৩০)-কে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মো. আলমগীর (৩৮)-কে ১০ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork