1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র‍্যালি ও আলোচনা সভা - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৫৯|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 829 Time View

চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র‍্যালি,  আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে যুব দিবস উপলক্ষে এক যুব র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, তিনি বলেন, যুব সমাজকে যুব উন্নয়ন অধিদফতর আধুনিক বিজ্ঞান মনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।

পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দিনা যুব সংস্থার সভাপতি উদ্যোক্তা কাজী কাউছার উদ্দিন, কৈলাইন যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মো. রিয়াদ আলম, ঊষা যুব মহিলা সংস্থা’র সভাপতি বিলকিছ আক্তার।

উপজেলা শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ঊষা যুব মহিলা সংস্থা’র সভাপতি বিলকিছ আক্তার ও সফল আত্মকর্মী হিসেবে আদিল ডেইরি ফার্মের আবদুল হালিমের হাতে ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

One thought on "চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র‍্যালি ও আলোচনা সভা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork