1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় অবৈধ ড্রেজার পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা - cumillarswadinsangbad
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:০২|
শিরোনামঃ
চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই: আব্দুস সাত্তারের চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী শামীমের অকাল প্রয়াণ দেবীদ্বার ১০ বিদ‍্যালয়ের পেল ক্রীড়া সামগ্রী দেবীদ্বারে ১১১ পুজামন্ডপে শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের উদ‍্যোগে প্রস্তুতি সভা চান্দিনায় অবৈধ ড্রেজার পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর

চান্দিনায় অবৈধ ড্রেজার পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬,
  • 17 Time View

মেশিনারিজ ও পাইপ ধ্বংস, প্রশাসনের কঠোর অভিযান

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ ড্রেজার পরিচালনায় ব্যবহৃত মেশিনারিজ ও পাইপ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সুহিলপুর ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইন্জারুল হক। এ সময় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত মেশিনারিজ ও পাইপ ধ্বংস করা হয় এবং দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি, পরিবেশ ও স্থানীয় জনপদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইন্জারুল হক বলেন, অবৈধভাবে ড্রেজার পরিচালনা করে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork