1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সহ ২জন গ্রেপ্তার - cumillarswadinsangbad
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:০৯|
শিরোনামঃ
নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

চান্দিনা সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সহ ২জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 229 Time View
চান্দিনা সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সহ ২জন গ্রেপ্তার

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সুমি আক্তার (২৫) এবং তার সহযোগী মো. সাগর (২৪) গ্রেপ্তার হয়েছেন।

এসময় তাদের আস্থানা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, চান্দিনা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে আসামিদের আস্থানা থেকে ৫১ হাজার ২৭০ টাকা নগদ, ১৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১৬টি স্কিন টাচ মোবাইল, ৬টি বাটন মোবাইল এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।পরে গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত আলামতসহ চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই থেকে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েনের পর থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork