1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:২৫|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 41 Time View
বৈদ্যুতিক পণ্যের নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব; অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দেশের অন্যতম স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পণ্যের নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ইলেকট্রিশিয়ান অংশ নেন।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সোবহান, ডিভিশনাল সেলস ম্যানেজার, রাজশাহী ডিভিশন, এমইপি গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিরুল ইসলাম, পরিবেশক, এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন মো. শহিদ রানা, টেরিটোরি সেলস ম্যানেজার (রাজশাহী টেরিটোরি) এবং মো. কামরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।

মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা, সঠিক ইনস্টলেশন পদ্ধতি, নিরাপদ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গ্রাহকদের নিরাপদ সেবা নিশ্চিতকরণ এবং বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা পর্বে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা নিজেদের বাস্তব কর্ম-অভিজ্ঞতা, বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। আয়োজকরাও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজনের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, টি-শার্ট এবং ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ বিতরণ করা হয়। এছাড়া উপস্থিতদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এমইপি গ্রুপ সবসময়ই মানসম্মত বৈদ্যুতিক পণ্য উৎপাদনের পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের মতবিনিময় সভা, প্রশিক্ষণ কর্মশালা এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork