1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত - cumillarswadinsangbad
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৭|
শিরোনামঃ
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত ​ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগ নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

মোঃ হুমায়ন কবির
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 8 Time View

মোঃহুমায়ন কবির

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পক্ষ থেকে শিক্ষার্থী ও সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ আগস্ট ( মঙ্গলবার) বিকেল ৩.০০ ঘটিকায় দাউদকান্দি উপজেলার সুন্দলপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জনাব নাহিদ আহমেদ। সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এডভোকেট কাজী নাজমুস সা’দাত। ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আমীর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আলমগীর হোসেন, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম সরকার ( লিপু মাস্টার), সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন সরকার, পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে মোঃ মনিরুল ইসলাম, আবদুস সহিদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সমবায়ীসহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী এসময় উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে ১০০০ জলপাই ও ১০০০ সাজনা গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গনে ২ টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork