1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
​ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান - cumillarswadinsangbad
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৯|
শিরোনামঃ
​ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগ নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ

​ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান

মোঃমোশারফ হোসেন :
  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬,
  • 16 Time View

মোঃ মোশারফ হোসেন 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুন্নী ইসলাম। গতকাল রোববার (২ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। একই দিন সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে যোগদানের পর দুপুর থেকেই তিনি নতুন কর্মস্থলে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
​মুন্নী ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ব্রাহ্মণপাড়ায় যোগদানের আগে তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে সেখান থেকে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
​এদিকে ব্রাহ্মণপাড়ার বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে একই পদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বদলি করা হয়েছে।
​জানা গেছে, মুন্নী ইসলামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাটাকাল গ্রামে। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে মেধা তালিকায় উত্তীর্ণ হন।
​চাকরি জীবনের শুরুতে তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। পরে ভোলা জেলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
​নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে মুন্নী ইসলাম বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork