1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
রহনপুরে হাঁস পালন করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য দূর করেছেন বেকারত্ব - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৩৪|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

রহনপুরে হাঁস পালন করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য দূর করেছেন বেকারত্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 221 Time View
রহনপুরে হাঁস পালন করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য দূর করেছেন বেকারত্ব

মোঃ তুহিন, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন করেছেন এক তরুণ উদ্যোক্তা। শরিফুল ইসলামের সাফল্যের গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠছে এলাকার যুবসমাজের কাছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন।
গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের যুবক শরিফুল ইসলাম। কঠিন সময় পেরিয়ে আজ তিনি সফল এক উদ্যোক্তা। পেশা হিসেবে বেছে নেন পাতি হাঁস পালনকে। শুরুতে অল্প সংখ্যক হাঁস নিয়ে খামার শুরু করলেও, এখন তার খামারের হাঁস ও ডিম বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।
“শুরুতে অনেক কষ্ট ছিল, কিন্তু পরিশ্রম করে আমি খামারটা বড় করতে পেরেছি। এখন আমার সঙ্গে আরও কয়েকজন কাজ করছে, তারা-ও উপকৃত হচ্ছে।

নিজের পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি শরিফুল তৈরি করেছেন কয়েকজনের কর্মসংস্থান। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই হাঁস পালনে আগ্রহী হচ্ছে, গড়ে তুলছে ছোট ছোট খামার।

“ওর সাফল্য দেখে আমরাও উৎসাহ পাচ্ছি। এটা গ্রামে বেকারত্ব কমানোর একটা ভালো উপায়।

গ্রামের প্রবীণরা বলছেন, শরিফুলের এই উদ্যোগ প্রমাণ করেছে—ইচ্ছা আর পরিশ্রম থাকলে গ্রামেই বসে স্বাবলম্বী হওয়া সম্ভব।
গোমস্তাপুরের শরিফুল ইসলামের মতো উদ্যোগী মানুষ যদি সরকারি ও বেসরকারি সহায়তা পায়, তবে গ্রামীণ অর্থনীতিতে আসতে পারে বড় পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

One thought on "রহনপুরে হাঁস পালন করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য দূর করেছেন বেকারত্ব"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork