1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ র‍্যাব১৪ সিপিএসসি কর্তৃক শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করেছে - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০৪|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

ময়মনসিংহ র‍্যাব১৪ সিপিএসসি কর্তৃক শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 187 Time View
ময়মনসিংহ র‍্যাব১৪ সিপিএসসি কর্তৃক শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করেছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাগলা থানার শিশু ধর্ষণ মামলার আসামী মো: আলামিন (৩০)’কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি।

বাদীনির এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১১) এর মাতা এর অভিযোগ মোতাবেক বিবাদী আলামিন(৩০) বিগত এক বছর যাবৎ পাগলা থানাধীন বাগবাড়ী সাকিনস্থ আল মদিনা জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত ছিলো। ভিকটিম বিগত ৩ মাস যাবৎ বিবাদীর কাছ থেকে কুরআন শিক্ষা গ্রহন করিতেছে। ঘটনার দিন ইং-৩১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বিবাদী আলামিন(৩০) ছাত্র ছাত্রীদের কুরআন শিক্ষা দেওয়ার পর সবাইকে ছুটি দিয়ে ভিকটিমকে মসজিদের পাশে মাদ্রাসা ঘর থেকে ঝাড়ু আনতে পাঠায়। ভিকটিম বিবাদীর কথামতো ঝাড়ু আনতে মাদ্রাসার রুমে যাওয়ার পর বিবাদী আলামিন রুমে ঢুকে দরজা লাগাইয়া প্রান নাশের হুমকি দিয়ে ভিকটিমের মুখ বেধে রুমের মেঝেতে জোরপূর্বক ধর্ষন করে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২, তারিখ: ০১/০৮/২০২৫খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। ঘটনার পর হতে সিপিএসসি, র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত আসামীদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সদর কোম্পানী, র‌্যাব-৯, সিলেট এর সহযোগীতায় ২২ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় এসএমপি সিলেট এর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মো: আলামিন (৩০), জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসএমপি সিলেট এর কোতোয়ালি থানায় ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork